ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৮:১৩ পিএম

বগুড়ার আদমদীঘিতে মাদকসহ আটক ৪ কারবারির জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মাদকসহ আটক ৪ কারবারির জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চোলাই মদ, এম্পোল ও গাঁজাসহ আটক চারজন মাদক কারবারিকে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছেন।

দন্ডপ্রাপ্তরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নওজর উত্তরপাড়ার ইয়াছিন মন্ডলের ছেলে শাকিব হাসান (২২), আদমদীঘি উপজেলার সাহেবপাড়ার বাছেদ মন্ডলের ছেলে আরশেদ মন্ডল (৫৫), একই পাড়ার আব্দুর রহমানের ছেলে আতিয়ার রহমান সোহেল ((৪৬), ও নতুন বাজার হাটখোলার আব্দুল মফিজের ছেলে বাবু মিয়া (৫৫)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাদের মাদকসহ আটক ও জেল-জরিমানার এই রায় দেন ভ্রাম্যমাণ আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে উল্লেখিত চার মাদক কারবারিকে ২.৫ লিটার চোলাই মদ, ১শ’ গ্রাম গাঁজা ও ৫ পিস এ্যাম্পোলসহ আটক করা হয়।

আরও পড়ুন

এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম মাদক কারবারি চারজনকেই ১৫ দিন  করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। এছাড়া জব্দকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে মাদকসহ আটক ৪ কারবারির জেল-জরিমানা

রংপুরে ছয় থানায় আরপিএমপির অভিযানে ৪০৬ জন গ্রেফতার

গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়- রাইসা

সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টেকনিশিয়ানের মৃত্যু

যুক্তরাষ্ট্রে অনন্য উচ্চতায় ববিতা