বগুড়ার আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আদমদীঘি ও সান্তাহার প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ৪২ পিস ইয়াবা ও ১শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া (খলিফাপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিন খলিফার ছেলে রিফাত হোসেন খলিফা (২১) ও সান্তাহার আদর্শপাড়ার আমিন হোসেন ওরফে রুহুল আমিনের ছেলে আলমগীর হোসেন (২৮)। গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা কালে আদমদীঘির নসরতপুর এলাকা থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিফাত হোসেন খলিফাকে এবং সান্তাহার এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, উল্লেখিত দুই মাদক কারবারির বিরুদ্ধে পৃথক দুটি মাদক আইনে মামলা রুজু করে আজ বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন



_medium_1784722386.jpg)
_medium_1784720694.jpg)
_medium_1784719393.jpg)


