ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৮:২০ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকসেবীর কারাদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকসেবীর কারাদণ্ড

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা সেবনরত অবস্থায় উপজেলার রঘুনাথপুরের আফাজ উদ্দিনের ছেলে মনোয়ার হোসেনকে(৪০) আটক করে পুলিশ।

এসময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহামুদুন-নবী জানান, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকসেবীর কারাদণ্ড

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

বগুড়ার আদমদীঘিতে মাদকসহ আটক ৪ কারবারির জেল-জরিমানা

রংপুরে ছয় থানায় আরপিএমপির অভিযানে ৪০৬ জন গ্রেফতার

গানে গানে মুগ্ধতা ছড়ালেন জয়- রাইসা

সরকারের কাছে ৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে