ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৯:৩৬ পিএম

নাটোরে ভেজাল ওষুধের কারবার মূল হোতাসহ গ্রেফতার ৩

নাটোরে ভেজাল ওষুধের কারবার মূল হোতাসহ গ্রেফতার ৩

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ভেজাল ওষুধ কারবারের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় ইউনিয়নের পার আটঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ রোববার (১৯ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- পার আটঘরিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে খোকন মিয়া(২৮), একই গ্রামের খবির হোসেনের ছেলে শরিফুল ইসলাম(২৮) এবং আওরাইল দক্ষিণপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম(২৪)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটির মূল কারিগর খোকন মিয়া গত এক বছর ধরে অত্যন্ত সুকৌশলে তিনি নিজ বাড়িতেই গড়ে তুলেছিলেন অবৈধ ওষুধের কারখানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এসকে নিউট্রিশন ও অর্গানিক বায়ো কেয়ার সলিউশন নামে দু’টি পেজ খুলে অনুমোদনহীন ওষুধের প্রচার চালাতেন।

যৌন উত্তেজকসহ প্রায় ৪০ ধরণের বিভিন্ন রোগের ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাত করতেন তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কারখানা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ উৎপাদনের কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন

অভিযানে কারখানা থেকে প্রায় ১২ লাখ টাকার আধুনিক যন্ত্রপাতি জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ক্যাপসুল তৈরির অত্যাধুনিক এনজিপি-১ ২০০ মেশিন। পাঁচটি ট্যাবলেট প্রেস মেশিন। ব্লেন্ডিং ও ড্রায়ার মেশিনসহ মোট ১০ ধরণের যন্ত্রপাতি।

এছাড়া বিপুল পরিমাণ যৌন উত্তেজক ক্যাপসুল, ট্যাবলেট, বিভিন্ন রাসায়নিক কাঁচামাল এবং চর্মরোগের নকল মলম উদ্ধার করা হয়েছে। চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরণের অপরাধ দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানায় পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) উদয় কুমার সাহা, জেলা ডিবি পুলিশের ওসি নজরুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ভেজাল ওষুধের কারবার মূল হোতাসহ গ্রেফতার ৩

ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল : ভিসি নওগাঁ বিশ্ববিদ্যালয়

টানা বর্ষণে পাঁচবিবির খাল-বিল ভরপুর : মাছ ধরার উৎসবে মেতেছে নানা বয়সী মানুষ

সমস্যার সৃষ্টি হচ্ছে মোকামতলার এইচএসসি পরীক্ষার্থীদের, যন্ত্রের বিকট শব্দ

যারা ব্যবসায়ীদের টাকায় সংসদে যায় তারা জনগণের নয়: হাসনাত আবদুল্লাহ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতেছে প্রাণ-আরএফএল গ্রুপ