ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৯:১২ পিএম

রংপুরে পেনশন, গ্র্যাচুইটি ও বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

রংপুরে পেনশন, গ্র্যাচুইটি ও বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

রংপুর প্রতিনিধি: কর্মকর্তা, কর্মচারীদের পেনশন, গ্র্যাচুইটি ও বেতন পরিশোধের দাবিতে আজ রোববার (১৯ জুলাই) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

সমাবেশে আন্দোলনকারীরা বলেন, চাকরিকালীন সময়ে দুই হাজার দুইশ’ কর্মকর্তা ও কর্মচারীর বেতন থেকে আড়াই শতাংশ হারে প্রতি মাসে কর্তন করে রাখা টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান। আগামী এক সপ্তাহের মধ্যে কর্মকর্তা, কর্মচারীদের পেনশন, গ্র্যাচুইটি ও বেতন পরিশোধ ও চাকরিতে পুনর্বহাল না করা হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন

সমাবেশে বক্তব্য রাখেন, গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের কর্মকর্তা গোলাম মোস্তফা, মাহবুবা আক্তার, মজিবর রহমান, শাহিন মিয়া, ফারুকুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে পেনশন, গ্র্যাচুইটি ও বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের বেহাল দশা ঝুঁকিতে যানবাহন ও শিক্ষার্থীসহ পথচারীরা

এক হাতেই হুইলচেয়ার আর দোকান সামলাচ্ছেন ঢাকার আরমান

বগুড়ার ধুনটে কৃষক হত্যা মামলা পিবিআইতে হস্তান্তর

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে মিথানল পানে ২ যুবকের মৃত্যু