রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার ৫৭ জনের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় নগরীর চন্ডিপুর এলাকায় জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রির এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
জানা যায়, চলতি জুলাই মাসে নগরীসহ জেলার ৯টি উপজেলায় মোট ১ লাখ ৭৪ হাজার ৫৭ জন কার্ডধারী পরিবার এ সুবিধা পাচ্ছেন। নগরীতে ৩৬টি সহ পুরো জেলায় ৮৩টি ডিলার পয়েন্ট থেকে ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি করা হচ্ছে। এবারে ৪৫৮ টাকার প্যাকেজ করা হয়েছে।
প্যাকেজে থাকছে দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই ধরণের সাবান। রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানিয়েছেন, সরকারি এই সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে দিতে মাঠ প্রশাসন নিয়মিত মনিটরিং নিশ্চিত করছে।
আরও পড়ুনটিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, টিসিবি প্যাকেজে ৩০টাকা কেজি দরে ৫কেজি চাল বরাদ্দ থাকলেও, জুলাই মাসে চালের বরাদ্দ নেই। আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি করা হবে।
মন্তব্য করুন







