ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৯:৩২ পিএম

ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল : ভিসি নওগাঁ বিশ্ববিদ্যালয়

ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল : ভিসি নওগাঁ বিশ্ববিদ্যালয়

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহা. হাছানাত আলী বলেছেন, বিগত ১৭ বছর  তৎকালীন ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। মাদরাসা শিক্ষা ছিল তাদের আমলে অবহেলিত।

সেইসাথে মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা নানাভাবে হয়রানী ও নির্যাতনের শিকার হয়েছেন। বর্তমান সরকার  মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে কাজ করছে। তিনি বলেন, উত্তরাঞ্চলের জন্য বগুড়ায়  একটি আলাদা মাদরাসা শিক্ষা বোর্ড দরকার।

যদি আলাদা বোর্ড নাও হয় তবুও যেন বগুড়ায় একটি কেন্দ্র স্থাপন করা হয়। কারণ সারা দেশের মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীরা ঢাকায় মাদরাসা বোর্ডে গিয়ে নানাভাবে হয়রানী অপমানের শিকার হন। আজ রোববার (১৯ জুলাই) বিকেলে তিনি বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআরবি) কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবষণা কেন্দ্র আয়োজিত বগুড়া জেলার ফাজিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত।

মাদরাসায় উচ্চ শিক্ষা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ইআরবি ভিসি প্রফেসর ড.মোহাম্মাদ আবু জাফর খান।

আরও পড়ুন

বিশেষ অতিথির বক্তব্য দেন ইআরবি মাদরাসা পরিদর্শক প্রফেসর ড. মুহাম্মাদ গোলাম রব্বানী, বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল লতিফ, বগুড়া জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ।

মূল প্রবন্ধ পাঠ করেন ইআরবি ট্রেজারার ও সাবেক অতিরিক্ত সচিব শাহীনুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ আব্দুল হাই, অধ্যক্ষ হাফিজুর রহমান, অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিস্ট সরকার মাদরাসা শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল : ভিসি নওগাঁ বিশ্ববিদ্যালয়

টানা বর্ষণে পাঁচবিবির খাল-বিল ভরপুর : মাছ ধরার উৎসবে মেতেছে নানা বয়সী মানুষ

সমস্যার সৃষ্টি হচ্ছে মোকামতলার এইচএসসি পরীক্ষার্থীদের, যন্ত্রের বিকট শব্দ

যারা ব্যবসায়ীদের টাকায় সংসদে যায় তারা জনগণের নয়: হাসনাত আবদুল্লাহ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতেছে প্রাণ-আরএফএল গ্রুপ 

‘এসডিজি–৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী