মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতেছে প্রাণ-আরএফএল গ্রুপ
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড-২০২৬-এ ১১টি পুরস্কার পেয়েছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।
এর মধ্যে মোস্ট সাসটেইনেবল অ্যাগ্রিকালচারাল কোম্পানি অব দ্য ইয়ার, মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন উইমেন এমপাওয়ারমেন্ট, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন সাসটেইনেবল কমিউনিটি এবং এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন ইক্যুইটি, ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুশন-এই পাঁচটি ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। এছাড়া আরও ছয়টি ক্যাটাগরিতে অনারেবল মেনশন সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
শনিবার রাতে রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের আয়োজনে এ পুরস্কার দেওয়া হয়। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশে অসামান্য অবদান রাখা বেসরকারি প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনিয়র জেনারেল ম্যানেজার আলী হাসান, আরএফএল এর চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব সাসটেইনেবিলিটি সুমাইয়া টি আহমেদ, জেনারেল ম্যানেজার সুবায়েল খায়েরসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুনঅনারেবল মেনশন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ক্যাটাগরিতে প্রাণ-আরএফএল গ্রুপের রাইডো, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন ক্যাটাগরিতে টেল প্লাস্টিক, মোস্ট সাসটেইনেবল ইলেকট্রনিক আইটেম ম্যানুফ্যাকচারার কোম্পানি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে ভিশন, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন ইন ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট এবং মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে প্রাণ-আরএফএল গ্রুপ সম্মাননা অর্জন করে।
এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “বাংলাদেশের অর্থনীতি, শিল্প, কৃষি, কর্মসংস্থান এবং পরিবেশবান্ধব উদ্যোগে আমাদের ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কারগুলো অর্জন করতে পেরে আমরা গর্বিত। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় অনুপ্রাণিত করবে”।
মন্তব্য করুন









