ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০৯:০৬ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের বেহাল দশা ঝুঁকিতে যানবাহন ও শিক্ষার্থীসহ পথচারীরা

গাইবান্ধার পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের বেহাল দশা ঝুঁকিতে যানবাহন ও শিক্ষার্থীসহ পথচারীরা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল কাশিয়াবাড়ীতে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গণেশপুর বাজার থেকে করতোয়া বাঁধের মুখ পর্যন্ত কয়েকটি স্থানে পাকা সড়ক ধসে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ।

দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী এবং ইজিবাইক, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়াবাড়ী ইউনিয়নের বিস্তীর্ণ চরাঞ্চল কৃষিনির্ভর। নদ-নদী ও চরাঞ্চলবেষ্টিত এ এলাকায় প্রতি মৌসুমে ভুট্টা, গম, ধান, বিভিন্ন রবিশস্যসহ বিপুল পরিমাণ কৃষিপণ্য উৎপাদিত হয়, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কৃষিপণ্য বাজারজাতকরণের প্রধান ভরসা কাশিয়াবাড়ী-পলাশবাড়ী সড়ক। কিন্তু দীর্ঘদিন সড়কটির বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে ভারী যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ছোট যানবাহন চলাচলেও প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। ফলে কৃষিপণ্য সময়মতো বাজারে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এতে ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, তেমনি কৃষকরাও উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুন

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন সড়কটির বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সংস্কার কাজ শুরু হয়নি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ লাঘব, কৃষি অর্থনীতির স্বাভাবিক গতি বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কাশিয়াবাড়ী-পলাশবাড়ী প্রায় ৯ কিলোমিটার সড়কের গণেশপুর বাজার থেকে করতোয়া বাঁধ পর্যন্ত ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভুক্তভোগীসহ সর্বস্তরের মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের বেহাল দশা ঝুঁকিতে যানবাহন ও শিক্ষার্থীসহ পথচারীরা

এক হাতেই হুইলচেয়ার আর দোকান সামলাচ্ছেন ঢাকার আরমান

বগুড়ার ধুনটে কৃষক হত্যা মামলা পিবিআইতে হস্তান্তর

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

গাজীপুরে বিয়ের অনুষ্ঠানে মিথানল পানে ২ যুবকের মৃত্যু

লালমনিরহাটে পুলিশকে অবরুদ্ধ করে মাদক মামলার আসামিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ