ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০২:৩১ পিএম

যুদ্ধবিমানের পাহারায় মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প

যুদ্ধবিমানের পাহারায় মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় বিশ্বকাপ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের পরাশক্তি স্পেন এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবলের মেগা এই ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যে যুদ্ধবিমান এফ-১৬ এবং সামরিক প্রশিক্ষিত স্নাইপারদের মোতায়েন করা হয়েছে।

স্টেডিয়ামের ওপর নো-ফ্লাই জোন বা উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ এলাকা কঠোরভাবে পাহারা দেওয়া হবে। ছাদের ওপর থাকবেন স্নাইপাররা।পুরো নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করবেন হাজার হাজার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এজেন্ট।কোনো ক্রীড়া আসরকে ঘিরে এমন বড় নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম।

ফাইনাল দেখতে আসা দর্শকদের খেলা শুরুর অন্তত চার ঘণ্টা আগে স্টেডিয়ামে আসার অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় বিশ্বকাপ ফাইনালকে ‘লেভেল ১’ বিশেষ ইভেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশটির সর্বোচ্চ নিরাপত্তা স্তর।

আরও পড়ুন

হোয়াইট হাউজ ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, এই আয়োজনের পরিধি ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ বা প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমতুল্য। তার মতে, সত্যি কথা বলতে এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন। নিউ জার্সি স্টেট পুলিশকে সহায়তার জন্য একাধিক ফেডারেল সংস্থাকে যুক্ত করা হয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মার্কিন গণমাধ্যমকে বলেন, ট্রাম্পের উপস্থিতি এই বিশ্বকাপকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়, নিরাপদ ও সফল বিশ্বকাপ হিসেবে পূর্ণতা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিমানের পাহারায় মাঠে বসে বিশ্বকাপ ফাইনাল দেখবেন ট্রাম্প

হুমায়ূন আহমেদের ১৪তম প্রয়াণ দিবস আজ

প্রসিকিউশনের হাতে তদন্ত প্রতিবেদন, হাসিনা-আজিজসহ আসামি ৪১

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন জানালেন নেতানিয়াহু

দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক

আজ রাজধানীতে মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান