আজ রাজধানীতে মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান
করতোয়া বিনোদন: বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দিতে রাজধানী ঢাকায় আজ রোববার (১৯ জুলাই) রাতে থাকছে বিশেষ কনসার্ট ও বড় পর্দায় খেলা দেখার আয়োজন। দুটি আলাদা অনুষ্ঠানে দর্শকদের মাতাতে মঞ্চে উঠবেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। সঞ্জয় দেব বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত ‘শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০’-এ পারফর্ম করবেন। অন্যদিকে, প্রীতম হাসান মঞ্চে উঠবেন রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘ফাইনাল কিকঅফ’ অনুষ্ঠানে।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন সঞ্জয় দেব। কানাডায় আয়োজিত সেই অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন তিনি। মঞ্চে সঞ্জয় নিজের পোশাকের মাধ্যমে তুলে ধরেন বাংলাদেশকে। সঞ্জয়ের পরনে থাকা মেরুন রঙের স্যুটে ফুটে ওঠে রয়েল বেঙ্গল টাইগার, শাপলা আর লাল-সবুজের ছাপ।উদ্বোধনী অনুষ্ঠানের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত একাধিক ফ্যান ফেস্টেও গান পরিবেশন করেন তিনি।
আন্তর্জাতিক সেই সফরের ধারাবাহিকতায় এবার ঢাকার দর্শকদের সামনে পারফর্ম করতে এসেছেন সঞ্জয় দেব। ইতোমধ্যে তিনি রাজধানীতে পৌঁছে অনুষ্ঠানস্থল ঘুরে দেখেছেন। ঢাকার এই আয়োজনে সঞ্জয়ের পাশাপাশি মঞ্চে থাকবেন ডিজে তৃষা ও ডিজে রিশাদ। জানা গেছে, ঢাকার অনুষ্ঠান শেষেই তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে তার পরবর্তী কনসার্টে অংশ নিতে উড়াল দেবেন।
আরও পড়ুনঅন্যদিকে, রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে বড় পর্দায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ উপভোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকবে লাইভ কনসার্টের বিশেষ আয়োজন। এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন প্রীতম হাসান। তাঁর সঙ্গে পারফর্ম করবেন ফিরোজ জং, দ্য ব্রাউন টেস্টামেন্ট এবং জেসিয়া ইসলাম।
মন্তব্য করুন

_medium_1784382661.jpg)


_medium_1784362172.jpg)
_medium_1784361845.jpg)
_medium_1784355398.jpg)


