২০২৬ ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হবে কে, জানাল সুপার কম্পিউটার
২০২৬ ফুটবল বিশ্বকাপের মহারণের অপেক্ষা শেষ। বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের পরাশক্তি স্পেন এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ফাইনালকে ঘিরে উত্তেজনার মধ্যেই ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটার। তাদের তথ্য বিশ্লেষণে নির্ধারিত ৯০ মিনিটে জয় পাওয়ার দৌড়ে কিছুটা এগিয়ে রাখা হয়েছে স্পেনকে।
অপ্টার হিসাব অনুযায়ী, অতিরিক্ত সময় ছাড়াই স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ। অন্যদিকে, নির্ধারিত সময়ে আর্জেন্টিনার জয় পাওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ২৯.৪ শতাংশ।
তবে সুপারকম্পিউটারের বিশ্লেষণ বলছে, ম্যাচটি নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তাদের হিসেবে ২৫.৪ শতাংশ সম্ভাবনা রয়েছে ফাইনাল অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারে গড়ানোর।
আরও পড়ুনইতিহাসও বলছে, দুই দলের লড়াই বরাবরই হয়েছে সমানে সমান। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও প্রতিযোগিতামূলক আসর মিলিয়ে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে স্পেন ও আর্জেন্টিনা। এর মধ্যে দুই দলই ৬টি করে ম্যাচ জিতেছে, আর বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে।
সব মিলিয়ে পরিসংখ্যান স্পেনকে সামান্য এগিয়ে রাখলেও, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষ হাসি কে হাসবে, সেটিই এখন কোটি সমর্থকের অপেক্ষার বিষয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1784419623.jpg)







