বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সমর্থন জানালেন নেতানিয়াহু
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের মেগা ফাইনালের ঠিক আগমুহূর্তে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তবে এই সমর্থনের নেপথ্যে ক্রীড়াপ্রেমের চেয়েও বড় হয়ে উঠেছে রাজনৈতিক মেরুকরণ। মূলত ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে স্পেন ও আর্জেন্টিনার সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানের কারণেই স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে জেতাতে নেতানিয়াহুর এই অতি-উৎসুক রাজনৈতিক কূটনীতি বলে মনে করছেন বিশ্লেষকরা।
শনিবার (১৮ জুলাই) ইসরায়েলে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত রাব্বি শিমন অ্যাক্সেল ওয়াহনিশের সঙ্গে এক আনুষ্ঠানিক সাক্ষাতের সময় নেতানিয়াহু এই সমর্থনের ঘোষণা দেন। বৈঠকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার কট্টর ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের পাঠানো একটি অডিও শুভেচ্ছা বার্তা নেতানিয়াহুর কাছে হস্তান্তর করেন।
সেই বার্তায় নেতানিয়াহুকে উদ্দেশ্য করে মিলেই বলেন, 'আপনি আমার বন্ধু, যিনি সবসময় আমাদের সমর্থন করে আসছেন। আপনি যে শুধু আমার কারণেই আর্জেন্টিনার জয় কামনা করছেন, তা শুনে আমার খুব ভালো লেগেছে।'
আরও পড়ুনজবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, 'হাভিয়ের, আপনি একজন বন্ধু। একদম সত্যিকারের বন্ধু, একজন মহৎ বন্ধু। আমরা আপনাদের সমর্থন করি। এমনকি আগামীকালের ম্যাচসহ আরও বহু বিষয়ে আমরা আর্জেন্টিনার পাশে আছি। অনেক শুভকামনা!'
বাংলাদেশ সময় আজ রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউইয়র্কের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইউরোপের পরাশক্তি স্পেন এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মন্তব্য করুন


_medium_1784419623.jpg)





