ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০২:৩৫ এএম

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছাড়লেন দুই যুবক

ছবি : সংগৃহীত, দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছাড়লেন দুই যুবক

বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। প্রিয় দলকে ঘিরে সমর্থকদের উন্মাদনায় ঘটছে একের পর এক ব্যতিক্রমী ঘটনা। এবার গোপালগঞ্জের কাশিয়ানীতে দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক দুই ফুটবলপ্রেমী আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। আর সেই ঘোষণা স্মরণীয় করে রাখতে তারা ১০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন।

শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দলবদলকারী দুই যুবক হলেন রাতইল গ্রামের বাসিন্দা হাসিব মুন্সী ও ওহিদুল শেখ।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই তারা ব্রাজিলের সমর্থক ছিলেন। তবে চলতি বিশ্বকাপের সেমিফাইনালে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হওয়ার সিদ্ধান্ত নেন।

শনিবার সকালে টুকু বাজারে ১০ লিটার খাঁটি দুধ এনে সবার সামনে গোসল করেন তারা। তাদের ভাষ্য, এর মাধ্যমে ব্রাজিল সমর্থক হিসেবে অতীতকে ধুয়ে-মুছে এখন থেকে ‘খাঁটি’ আর্জেন্টিনা সমর্থক হিসেবে নতুন পথচলা শুরু করেছেন।

আরও পড়ুন

হাসিব মুন্সী বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। নেইমারকে ভালোবাসতাম। কিন্তু এবার সেমিফাইনালে লিওনেল মেসি যেভাবে খেললেন, তা এককথায় অবিশ্বাস্য। মেসির এ ফুটবল জাদু দেখার পর ব্রাজিলে থাকার আর কোনো মানে হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিই, ফুটবলের রাজপুত্রকে সম্মান জানাতে আমরা এখন থেকে আর্জেন্টিনা করব। আর অতীতকে ধুয়ে পরিষ্কার করতে আমরা দুধ দিয়ে গোসল করে নতুন শুরু করলাম।’

ওহিদুল শেখ বলেন, ‘ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় আসার সিদ্ধান্ত নেওয়া আমাদের জন্য সহজ ছিল না। অনেকেই আমাদের খেপাবে জানি। কিন্তু বাস্তবতাকে তো আর অস্বীকার করা যায় না। মেসি আমাদের বাধ্য করেছেন আর্জেন্টিনার ভক্ত হতে। আমরা আজীবন মেসির ভক্ত হয়ে থাকতে চাই। আমাদের এ দলবদলকে স্মরণীয় রাখতেই দুধ দিয়ে গোসল করার এই ব্যতিক্রমী আয়োজন।’

ঘটনাটি জানাজানি হওয়ার পর টুকু বাজার এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে পুরো ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনার পাশাপাশি হাস্যরসও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছাড়লেন দুই যুবক

ফাইনাল ম্যাচে শুরুর একাদশে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন স্কালোনি

যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন মোজতবা খামেনি

শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন

তৃণমূল থেকেই বাছাই হবে প্রার্থী: ৩ জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক