ভিডিও রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৯ জুলাই, ২০২৬ ০১:৪৬ এএম

শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

ছবি : সংগৃহীত, শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণে বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ রোববার থেকে শুরু হচ্ছে। শনিবার (১৮ জুলাই) মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালে শুরু হওয়া এই যৌথ মহড়া কোভিড-১৯ মহামারির সময় সাময়িকভাবে বন্ধ থাকলেও গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।

এবারের মহড়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৬০ জনের বেশি সদস্য অংশ নেবেন। প্রশিক্ষণের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে বুনো পরিবেশে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা।

মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের অনুশীলনের সমন্বয়ে পরিচালিত হবে। শেষ পর্যায়ে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

মহড়ার মাধ্যমে দুই দেশের সামরিক বাহিনীর সদস্যরা একে অপরের সক্ষমতা ও কার্যপদ্ধতি সম্পর্কে আরও বিস্তৃত ধারণা লাভ করবেন। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং বাস্তব পরিস্থিতিতে যৌথভাবে কাজ করার সক্ষমতা আরও উন্নত হবে।

মার্কিন দূতাবাস জানায়, ‘টাইগার লাইটনিং ২৬’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর উদ্দেশ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, কার্যক্রম পরিচালনার দক্ষতা ও প্রস্তুতি বৃদ্ধি এবং দুই বাহিনীর পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা উন্নত করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং’

বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন

তৃণমূল থেকেই বাছাই হবে প্রার্থী: ৩ জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ

কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ফাইনালের আগেই ধাক্কা, স্পেনের অনুশীলন বাতিল