যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলে ওয়াশিংটনকে ‘অবিশ্বস্ত’ ও ‘প্রতারক’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার দাবি, মার্কিন প্রেসিডেন্টদের স্বাক্ষরিত কোনো চুক্তিরই বাস্তব মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই।
এক বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারক লঙ্ঘনের মাধ্যমে যুক্তরাষ্ট্র আবারও তাদের আগ্রাসী ও আধিপত্যবাদী অবস্থান প্রকাশ করেছে। তার অভিযোগ, যুদ্ধের আগুন জ্বালিয়ে ওয়াশিংটন নিজেদেরই আরও বড় ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান ও প্রতিরোধ অক্ষের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের জন্য কঠিন জবাব অপেক্ষা করছে।
খামেনি আরও বলেন, ইরান ও পারস্য উপসাগরে নৌচলাচল ব্যবস্থাপনাসহ যুদ্ধের অবসান ঘটাতে যে চুক্তি হয়েছিল, যুক্তরাষ্ট্র তা মানেনি। এর মাধ্যমে তারা নিজেদের অসাধুতা ও অযৌক্তিক আচরণের প্রমাণ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুনবিবৃতিতে ইরানের সামরিক সক্ষমতা এবং দেশটির দক্ষিণাঞ্চলের জনগণের সাহসিকতার প্রসঙ্গ তুলে ধরে মোজতবা খামেনি বলেন, সম্ভাব্য মার্কিন আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1784401190.jpg)



_medium_1784369765.jpg)


