তৃণমূল থেকেই বাছাই হবে প্রার্থী: ৩ জেলার নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া বৈঠক রাত ৯টা ২০ মিনিটে শেষ হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি এবং রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। এছাড়া দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বৈঠকে অংশ নেন।
আরও পড়ুনবৈঠকে দলীয় কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি রংপুর বিভাগের উপজেলা পর্যায়ের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সাংগঠনিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।
বৈঠক শেষে রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের চেয়ারম্যানের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূলের মতামতের ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1784384736.jpg)




