চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় নিখোঁজ কিশোরের মরদেহ ২৫ ঘণ্টা পর উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজাপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া মহানন্দা নদীর মিশনতলা ঘাটে গতকাল শুক্রবার দেড়টায় বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ কিশোর মো. হাসিবের(১৩) মরদেহ প্রায় ২৫ ঘণ্টা পর উদ্ধার হয়েছে।
আজ শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটায় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে মহানন্দা নদীর কালিনগর পিরানটুলির ঘাট এলাকায় ওই কিশোরের মরদেহ ভেসে উঠলে পরিবারের সদস্য ও স্থানীয়রা মরদেহ উদ্ধার ও শনাক্ত করে।
পুলিশ ও ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। হাসিব সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট চকটোলা গ্রামের আব্দুল বাশিরের ছেলে। সে মহারাজপুর আনন্দময় পাঠশালার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুনচাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত নৌ-পুলিশর উপ-পরিদর্শক(এসআই) জীবন চন্দ্র রায় বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন







