ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ০১:২৩ এএম

ইউরোপকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে ইউক্রেনসহ ১০ দেশের নতুন জোট

ছবি : সংগৃহীত, ইউরোপকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে ইউক্রেনসহ ১০ দেশের নতুন জোট

আন্তর্জাতিক ডেস্কসংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটির কাজ কেবল সুপারিশ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেছেন, এই কমিটির মাধ্যমে নতুন করে সংবিধান লেখার কোনো সুযোগ নেই।

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ হুইপ।

বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে মো. নূরুল ইসলাম বলেন, ওয়াকআউট বিরোধী দলের রাজনৈতিক রীতির অংশ এবং তারা এটি করতেই পারে। তবে তাদের আজকের সিদ্ধান্ত বিষয়টি পুরোপুরি না বুঝেই নেওয়া হয়েছে বলে মনে করেন তিনি। চিফ হুইপ বলেন, সবাইকে সঙ্গে নিয়েই সংবিধান সংশোধন করা হবে।

বিরোধী দলের প্রতি আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের জন্য সব সময়ই আলোচনার দরজা খোলা রয়েছে। কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বিরোধী দল সদস্যদের নাম দেওয়া মাত্রই তা অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুন

গণভোটের রায় উপেক্ষা করা হয়নি উল্লেখ করে চিফ হুইপ বলেন, এ নিয়ে আন্দোলনের কোনো প্রয়োজন নেই। সবাই মিলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। বিরোধী দল নিশ্চয়ই এমন কিছু করবে না, যাতে অন্য কেউ সুযোগ নিতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, সংবিধান সংশোধন কমিটি গঠনের সময় সংসদ থেকে ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গণমাধ্যমের কাছে তাদের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদ—উভয় জায়গাতেই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কমিটি গঠনের প্রস্তাবের প্রতিবাদেই তারা ওয়াকআউট করেছেন বলেও জানান তিনি।

এদিন ১৭ সদস্যবিশিষ্ট সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটি গঠনের প্রস্তাব উত্থাপনের সময় সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপকে রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে ইউক্রেনসহ ১০ দেশের নতুন জোট

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ

উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবি, ৪ জেলের লাশ উদ্ধার

সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা

বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইট নিক্ষেপ, তদন্তে পুলিশ

ডিজিটাল মাধ্যমে মাদক বেচাকেনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস