ভিডিও মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৪ জুলাই, ২০২৬ ১২:৩১ এএম

বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইট নিক্ষেপ, তদন্তে পুলিশ

ছবি : সংগৃহীত, বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইট নিক্ষেপ, তদন্তে পুলিশ

বরিশাল সফরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরের একটি নিরাপত্তা গাড়ির সামনে ইটের টুকরো এসে পড়ার ঘটনা ঘটেছে। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিক্ষেপ করা হয়েছিল, নাকি চাকার নিচে পড়ে ছিটকে এসেছিল—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মাদারীপুরের সাধুর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর মহাসড়ক দিয়ে এগিয়ে যাচ্ছে। তারেক রহমানকে বহনকারী বাসটির সামনে ও পেছনে একাধিক গাড়ি রয়েছে। এ সময় মহাসড়কের পাশে লোকজন ভিড় করেন এবং তারেক রহমান বাসের ভেতরে দাঁড়িয়ে হাত নেড়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ভিডিওর একপর্যায়ে তারেক রহমানকে বহনকারী বাসটির পেছনে থাকা তৃতীয় গাড়ির সামনে একটি ইটের টুকরো এসে পড়তে দেখা যায়।

আরও পড়ুন

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি দাবি করেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইটের টুকরোটি নিক্ষেপ করা হয়েছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর আলম মুঠোফোনে জানান, কে বা কারা প্রধানমন্ত্রীর গাড়িবহরের দিকে ইটের টুকরো নিক্ষেপ করেছে, তা শনাক্ত করতে অভিযান চলছে। তবে এখনই ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি বলেন, ইটের টুকরোটি কেউ নিক্ষেপ করেছে, নাকি কোনো গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ছিটকে গাড়ির সামনে এসেছে—বিষয়টি এখনো নিশ্চিত নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইট নিক্ষেপ, তদন্তে পুলিশ

ডিজিটাল মাধ্যমে মাদক বেচাকেনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস

বগুড়ায় অতিবৃষ্টিতে ৪শ’ হেক্টর জমির ফসল নিমজ্জিত

চাই মেসির হাতে বিশ্বকাপ উঠুক: মালাইকা চৌধুরী

ইউরোপজুড়ে তাপপ্রবাহে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

রাজশাহীতে আধুনিক মিট  প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রতিমন্ত্রীর