ভিডিও সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৩ জুলাই, ২০২৬ ০৩:৫০ পিএম

মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করলো ইরান

মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করলো ইরান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক সামরিক উত্তেজনার অংশ হিসেবে ইরানের বন্দর আব্বাসের আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে নামানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ—পূর্ব ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী বন্দর আব্বাস কাউন্টির হাজিয়াবাদ এলাকার আকাশে একটি শত্রুভাবাপন্ন ‘লুকাস’ ড্রোন শনাক্ত করার পর সেটিকে সফলভাবে প্রতিহত ও ধ্বংস করে।

ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ বিবৃতিতে বলা হয়েছে যে শত্রুভাবাপন্ন দেশের আক্রমণ প্রতিহত করা এবং দেশের আকাশসীমা নিরাপদ রাখার জন্য নিয়োজিত বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দায়িত্ব পালন করার সময় এই ড্রোনটি ভূপাতিত করে।

আরও পড়ুন

 ইরানের এই সামরিক পদক্ষেপ এমন এক সময়ে এলো যার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন বাহিনী ইরানের বুশেহর, খুজেস্তান ও হরমোজগান প্রদেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে নতুন দফায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ওই মার্কিন হামলায় তেহরান ও মাশহাদ শহরের মধ্যকার গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন অত্যাধুনিক ড্রোন ধ্বংস করলো ইরান

বন্যায় এ পর্যন্ত সাড়ে ৪ কোটি টাকা ও ৯ হাজার টন চাল বরাদ্দ

‘আমরা মেসিকে ঘুম পাড়িয়ে দেবো’

আগামীকাল ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মাঠে মাছের পোনা ছেড়ে জলাবদ্ধতার প্রতীকী প্রতিবাদ ডাকসুর 

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন