ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ০১:৪৩ এএম

বগুড়ার চিকিৎসক সামির হোসেন মিশু গ্রেপ্তার

ছবি : সংগৃহীত, বগুড়ার চিকিৎসক সামির হোসেন মিশু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : বগুড়ার চিকিৎসক ডাক্তার সামির হোসেন মিশুকে গ্রেফতার করা হয়েছে। ২৩ জুন রাত সাড়ে ১১ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের মকটেল নামে একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বগুড়া মহানগরের জলেশ্বরিতলা এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন জানান, বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তিনি তার ঘনিষ্ঠ একজন চিকিৎসকের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই চাইনিজ রেস্তোরায় গিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

আরও পড়ুন

ডাক্তার মিশু বাগেরহাটে কর্মরত রয়েছেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি তিনি। তাকে শেরপুর থানা থেকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার চিকিৎসক সামির হোসেন মিশু গ্রেপ্তার

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

উজবেকিস্তানকে ৫-০ উড়িয়ে দিয়ে জিতল পর্তুগাল

অনলাইন জুয়া ও ফিক্সিং রুখতে সংসদে নতুন বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর

উজবেকিস্তানের আত্মঘাতী গোল, ৪-০ ব্যবধানে এগিয়ে পর্তুগাল

খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা