ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ১২:০২ এএম

বগুড়ায় অস্ত্র মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গিট্টু গ্রেফতার

বগুড়ায় অস্ত্র মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গিট্টু গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাজ্জাদ হোসেন সোহাগ গিট্টু (৩৪)কে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।   র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত সোয়া ১২ টার দিকে বগুড়া মহানগরের শিববাটির এলাকায় ভান্ডারি মেঘাসিটি এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন ওরফে সোহাগ গিট্টুকে গ্রেফতার করা হয়। সে শিববাটি কিশোরীলাল রায় লেনের-মোঃ জালাল শেখের ছেলে।

তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় আদালতে রায়ে ৭ বছরের সশ্রম কারাদন্ডসহ ৫ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। রায়ের পর থেকে সে পলাতক ছিল। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় অস্ত্র মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গিট্টু গ্রেফতার

গাইবান্ধায় বজ্রপাতে চারটি বিশাল গাছ ভস্মীভূত

কুড়িগ্রামের রাজারহাটে আড়াই লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ

অবৈধ দু’টি স্যালাইন কারখানায় জরিমানা, একটি সিলগালা

মেসিকে পেছনে ফেলে ছয় বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো

হার্টে ছিদ্র শিশু সুয়াইবাকে বাঁচাতে সাহায্যের আকুতি, অপারেশনের জন্য প্রয়োজন ৫ লাখ টাকা