কুড়িগ্রামের রাজারহাটে আড়াই লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিলে অবৈধ মৎস্য আহরণরোধে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল (ফিক্সড ইঞ্জিন) জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউর রহমানের নেতৃত্বে অভিযানে চাকিরপশার বিলের বিভিন্ন স্থানে স্থাপন করা ৩৬টি অবৈধ চায়না দুয়ারি জাল শনাক্ত করে তা জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারকার্য সম্পন্ন করে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজারহাট থানা পুলিশের সদস্যবৃন্দ, আনসার এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আরও পড়ুনএ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধ জাল অপসারণ ও জব্দ করার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন







