ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৬ ১২:৩১ এএম

খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

ছবি : সংগৃহীত, খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান উপলক্ষে রাজধানী তেহরানে ৩ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এএফপি জানিয়েছে, আগামী ৪, ৫ ও ৬ জুলাই তেহরান প্রদেশে সরকারি ছুটি থাকবে। খামেনির শেষ বিদায় ও জানাজার আনুষ্ঠানিকতা এই তিন দিনে সম্পন্ন হবে।

খামেনির দাফন-অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার হাসান হাসানযাদেহ বলেন, শহীদ নেতার প্রতি শেষ শ্রদ্ধা ও জানাজার অনুষ্ঠান ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হবে। ৬ জুলাই অনুষ্ঠিত হবে দাফন। এ কারণে তেহরান প্রদেশে তিন দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল, ৪ ও ৫ জুলাই শুধু তেহরানে ছুটি থাকবে। তবে ৬ জুলাই খামেনির দাফনের দিন সারা দেশে সরকারি ছুটি পালন করা হবে।

খামেনির মৃত্যুর পর ইরানজুড়ে শোকের আবহ বিরাজ করছে। দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন তার স্মরণে নানা কর্মসূচি ঘোষণা করেছেন।

আরও পড়ুন

উল্লেখ্য, ইরানের ওপর ইসরায়েলি ও মার্কিন হামলা শুরুর মুখে, গত ২৮শে ফেব্রুয়ারি নিজের কার্যালয়ে নিহত হন দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনি। সে সময় তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন।

আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালে আয়াতুল্লাহ আলি খামেনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারি নিহত হওয়ার আগ পর্যন্ত ৩৬ বছর ছয় মাস এই পদে ছিলেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

৬০ বছর পর পর্তুগিজ কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

কৃষক কার্ড নিয়ে আলোচনায় আসা টাঙ্গাইলের কবির হোসেন আর নেই

রোনালদোর জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে পর্তুগাল

নাটোরের লালপুরে জুট মিলে ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৬

বগুড়ায় অস্ত্র মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গিট্টু গ্রেফতার