ভিডিও মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৩ জুন, ২০২৬ ১১:৫০ পিএম

অবৈধ দু’টি স্যালাইন কারখানায় জরিমানা, একটি সিলগালা

অবৈধ দু’টি স্যালাইন কারখানায় জরিমানা, একটি সিলগালা

পাবনা প্রতিনিধি: পাবনায় অবৈধ দুটি স্যালাইন কারখানায় অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলার বাংলাবাজার এলাকার এস.টি. ফুড অ্যান্ড বেভারেজ এবং পৌর এলাকার পাবনা ফুড অ্যান্ড বেভারেজে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান দু’টি অবৈধভাবে স্যালাইন উৎপাদন করে আসছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। অভিযানের সময় কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দু’টিকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে উৎপাদিত স্যালাইন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

এর আগে, একইদিন সকালে অভিযান চালিয়ে অবৈধভাবে স্যালাইন তৈরি ও বিক্রির দায়ে বাংলাবাজার এলাকায় ইউনিসাল ফুড বেভারেজ নামে একটি স্যালাইন প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিলগালা করা হয়। তবে সেখানে জরিমানা করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ দু’টি স্যালাইন কারখানায় জরিমানা, একটি সিলগালা

মেসিকে পেছনে ফেলে ছয় বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন রোনালদো

হার্টে ছিদ্র শিশু সুয়াইবাকে বাঁচাতে সাহায্যের আকুতি, অপারেশনের জন্য প্রয়োজন ৫ লাখ টাকা

দিনাজপুরের বিরামপুর হাসপাতালে অপারেশন বন্ধ

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

পাবনার ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামালসহ দলিলপত্র ভস্মীভূত