ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ০২:১২ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে নেতানিয়াহুকে কটাক্ষ ট্রাম্পের

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে নেতানিয়াহুকে কটাক্ষ ট্রাম্পের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে ‘খুব কঠিন মানুষ’ আখ্যা দিয়ে তিনি দাবি করেন, নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, নেতানিয়াহু খুব কঠিন মানুষ। সত্যি বলতে, এ কাজ করার জন্য তার আমাদের প্রতি খুব কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ইরানের কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকতো, তাহলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকে থাকতে পারতো না। 

ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে দেশটির ওপর আবারও সামরিক হামলা শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায়, মধ্যপ্রাচ্যের আয়ের ২০ শতাংশ রাজস্বের বিনিময়ে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের ‘অভিভাবক’ (গার্ডিয়ান) বানানো হবে বলেও উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে তার করা চুক্তি শেষ পর্যন্ত হরমুজ প্রণালিকে স্থায়ীভাবে টোলমুক্ত রাখার নিশ্চয়তা দেবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে নেতানিয়াহুকে কটাক্ষ ট্রাম্পের

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি’র ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী

আজ মাঠে নামছে স্পেন থাকবেন ইয়ামালও!

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির উদ্যোগকে স্বাগত জানাল বাংলাদেশ

ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধার মহিমাগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু