ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ১০:৪২ এএম

শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, চুক্তি সই ১৯ জুন

শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, চুক্তি সই ১৯ জুন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের পক্ষ থেকেও চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামী ১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি সই হবে।

চুক্তির বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।’

পরে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা, চুক্তি সই ১৯ জুন

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন আন্দালিব রহমান পার্থ

আজ ৯ হত্যা মামলায় তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরু

কুরাসাওকে ৭–১ গোলে উড়িয়ে ব্রাজিল ম্যাচের স্মৃতি ফেরাল জার্মানি

জয়পুরহাট সীমান্তে ভারতীয় বৃদ্ধকে পুশইনের চেষ্টা, সীমান্তে উত্তেজনা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর সেতুর রাস্তার বেহাল দশা