আজ রবিবার (৭ জুন) সকাল নয়টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এদুর্ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকালে অবৈধ রেলক্রসিং দিয়ে বালুবাহী পিকআপ পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গিয়ে ট্রেনের সঙ্গে সেটি আটক যায়। দেড় ঘণ্টা পর হাইওয়ে এবং রেলওয়ে পুলিশের সহায়তায় দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা ট্রেনে করে চট্টগ্রাম থেকে আসতেছিলাম। জোরারগঞ্জ এলাকা বরাবর আসলে হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। পরে দেখি এ দুর্ঘটনা।’
আরও পড়ুনচিনকি আস্তানা রেলস্টেশনের এসএসআইওএ গোলাম সরওয়ার বলেন, সকাল ৯টার দিকে অবৈধ রেলক্রসিং পার হওয়ার সময় একটি পিকআপের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায় পিকআপটি। এতে ট্রেনটির একটি দরজাও ক্ষতিগ্রস্ত হয়। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ সরিয়ে ফেলার পর রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজ ডেস্ক








