মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আহসানুল মাহমুদ রনি-কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ-র একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ছাত্রলীগের ব্যানারে কয়েকজনকে মশাল হাতে মিছিল করতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আরও পড়ুনদামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় ইতোমধ্যে আহসানুল মাহমুদ রনিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








