ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০২:৫০ দুপুর

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ১২

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ১২, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি উৎসবস্থলের কাছে দুই বন্দুকধারীর গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছে। স্থানীয় সময় শনিবার (৬ জুন) ওহাইও’র টলেডোতে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে টলেডো পুলিশ বলেছে, গোলাগুলির খবর পাওয়ার পর ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে খুঁজে পায়। তবে ওই ঘটনায় কেউ নিহত হয়েছে কি না কিংবা আহতদের অবস্থা সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট কোনও তথ্য দেয়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এক সংবাদ সম্মেলনে পুলিশ লেফটেন্যান্ট ড্যান গারকেন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি, এ ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেছে।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করতে অভিযান চলছে। পুলিশ ডেপুটি চিফ জোসেফ হেফারনান তদন্তকে খুবই সক্রিয় উল্লেখ করে বলেন, আমাদের কাছে কিছু প্রমাণ রয়েছে এবং আমরা কয়েকটি সূত্র ধরে এগোচ্ছি। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ১২

বন্ধ খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ

পঞ্চগড় সীমান্তে শূন্যরেখায় তিনদিন ধরে অবস্থান নারী-শিশুসহ ১০ জনের

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৪৩৮ নিহত : যাত্রী কল্যাণ সমিতি

খামেনিকে বিশেষ চিঠি পৌঁছে দিতে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তেজাপূর্ণ ম্যাচে চিলিকে হারাল পর্তুগাল