ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০১:১০ দুপুর

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনায় ভাইকে পিটিয়ে হত্যা

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনায় ভাইকে পিটিয়ে হত্যা, ছবি: প্রতিকী।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের পল্লিতে বাঁশঝাড়ের কোরল (বাঁশের নতুন চারা) ভাঙাকে কেন্দ্র করে হজরত আলী (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে চাচাতো ভাই ও ভাতিজা। ঘটনাটি উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের। নিহত হজরত আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। এই ঘটনায় তার মেয়ে হোসনে আরা বাদি হয়ে আব্দুর রহিম ও নাইমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বেলঘড়িয়া গ্রামের মৃত রইচ উদ্দিন প্রামানিকের ছেলে আব্দুর রহিম (৫২) ও তার ছেলে নাইম ইসলামদের বাঁশঝাড় হতে কে বা কারা বাঁশের কোরল (বাঁশের নতুন চারা) ভেঙে ফেলে। এই কোরল ভাঙাকে কেন্দ্র করে তারা হযরত আলীকে দোষারোপ করলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। পরবর্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিয়ে আবারও উভয়পক্ষের মধ্যে কথাকাথাটির এক পর্যায়ে আব্দুর রহিম ও তার ছেলে নাঈম হাতে থাকা লোহার পেরেকযুক্ত বাঁশ দিয়ে হজরত আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তার চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রেফার্ড করেন। তবে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা পরীক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি প্রতিষ্ঠানে জমা পানি পেলে ওই প্রতিষ্ঠানের বড় কর্মকর্তাকে জরিমানা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আইল্যান্ডের সঙ্গে ধাক্কায় বাস উল্টে হেলপার নিহত, আহত ২

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, আগামীকাল খুলছে স্কুল-কলেজ

সিরাজগঞ্জে মহাসড়কে ৫ কিলোমিটার জুড়ে যানজট, যাত্রীদের দুর্ভোগ 

ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক