ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ১১:২৫ রাত

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে  প্রতি মণ আম ৫২ কেজিতে

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে  প্রতি মণ আম ৫২ কেজিতে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ২য় বৃহত্তম আমবাজার রহনপুরে আমচাষিদের কাছ থেকে প্রতি মণ ৫২ কেজিতে আম কেনা হবে। আজ মঙ্গলবার (২ জুন) আমচাষি, ব্যবসায়ী ও আড়ৎদার নিয়ে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন, স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান, ওসি নুরে আলম, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলায়েনের হোসেন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, গোলাম কিবরিয়া হাবিব, আমচাষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু তালেব, আম আড়ৎদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন, রহনপুর রেলস্টেশন বাজার সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু প্রমুখ।

আরও পড়ুন

সভায় স্থানীয় আমচাষি, ব্যবসায়ী ও আম আড়ৎদার সমিতির নেতৃবৃন্দের সম্মিলিত সিন্ধান্ত মোতাবেক এখন থেকে ৫২ কেজিতে মণ ধরে আম কেনা হবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে ইসরায়েলের গোপন ঘাঁটি ছিল আজারবাইজান

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

ইরানে ২ হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা করলেন মুজতাবা খামেনি

পুশইন ঠেকাতে মেহেরপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল হওয়ার পর পিপাসায় ৪৯ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সহযোগিতা চাইল জামায়াত