ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৬ মে, ২০২৬, ০৪:৩৬ দুপুর

মারা গেছেন শাহরুখ খানের সহঅভিনেতা রমাকান্ত দয়ামা

মারা গেছেন শাহরুখ খানের সহঅভিনেতা রমাকান্ত দয়ামা

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় থিয়েটার, চলচ্চিত্র ও টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ও প্রবীণ অভিনেতা রমাকান্ত দয়ামা।

আজ মঙ্গলবার (২৬ মে) সকালে মৃত্যু হয়েছে তার। এ তারকার আকস্মিক মৃত্যুর খবরে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও ইন্ডাস্ট্রিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা রমাকান্তের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু শুভাঙ্গি লাটকর। সোশ্যাল মিডিয়ায় একটি পুরোনো ভিডিও পোস্ট করে প্রিয় বন্ধুর মৃত্যুর খবর জানিয়েছেন তিনি।

শুভাঙ্গি লাটকর মৃত্যুর খবর জানিয়ে রমাকান্তকে একজন প্রাণবন্ত, উষ্ণ হৃদয়ের এবং অনুপ্রেরণাদায়ী মানুষ হিসেবে বর্ণনা করেছেন। আর তার ভিডিওতে দেখা গেছে, একটি আড্ডায় গান গেয়ে, নেচে, হেসে আনন্দ করছেন তারা।

আরও পড়ুন

তবে রমাকান্তের আকস্মিক মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো কোনো কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, রমাকান্ত শাহরুখ খান অভিনীত ‘চাক দে! ইন্ডিয়া’ এবং ‘ধানাক’র মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি অসংখ্য নাটক প্রযোজনা করেছেন। এছাড়া তার অন্য পরিচয় হচ্ছে, তিনি অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার যশস্বিনী দয়ামার বাবা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন শাহরুখ খানের সহঅভিনেতা রমাকান্ত দয়ামা

নির্ধারিত ভাড়া দিয়ে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী

উত্তরায় নারী ধর্ষণের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন জানালো ডিএমপি

মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন

ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র

ঈদযাত্রায় এবারও শিক্ষার্থীদের জন্য বাস দিয়েছে বেরোবি প্রশাসন