ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৬ মে, ২০২৬, ১২:২১ দুপুর

অভিনেত্রী শাজাফরকে লিগ্যাল নোটিশ পাঠালেন আরসালান

অভিনেত্রী শাজাফরকে লিগ্যাল নোটিশ পাঠালেন আরসালান

সম্প্রতি একটি অনুষ্ঠানে কর্মক্ষেত্রে হেনস্তার অভিযোগ তোলার পর পাকিস্তানি মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মাম্য শাজাফরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তারই সহ-অভিনেতা আরসালান বাট। সোশ্যাল মিডিয়ায় নোটিশটি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘মিথ্যাবাদীদের ওপর আল্লাহর লানত (অভিশাপ) বর্ষিত হোক।’

সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা আরসালান তার পোস্টে আরও লিখেছেন, ‘মিথ্যা ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করা দেখতে চাই। তা না হলে মানহানি, ফৌজদারি কার্যবিধি এবং অন্যান্য বিষয়ের জন্য প্রস্তুত থাকুন।’

এছাড়াও তিনি কমেন্টে সহ-অভিনেত্রী শাজাফরের অভিযোগগুলো মিথ্যা দাবি করে বলেন, ‘আমি অশ্লীল নই, আমি মনোযোগ বা সস্তা জনপ্রিয়তার কাঙালও নই। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে।’

প্রতিবেদন অনুযায়ী আইনি নোটিশে অভিযোগগুলোকে ‘মিথ্যা, ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ এবং মানহানিকর’ বলে উল্লেখ করা হয়েছে। এতে অভিনেত্রীকে তার বক্তব্য প্রত্যাহার, সাক্ষাৎকার সরিয়ে নেয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

এদিকে কয়েকদিন আগে একটি পডকাস্ট শোয় হাজির হয়ে অভিনেত্রী শাজাফর ইন্ডাস্ট্রিতে তার সবচেয়ে খারাপ অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, শুটিং সেটে তাকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলেছিলেন আরসালান। তিনি অনুচিত অনেক ধরনের আচরণ করেছিলেন। এমনকি এ নিয়ে সমস্যা হলে পরে তা সমঝোতার চেষ্টার সময় তাকে জড়িয়ে ধরার চেষ্টাও করেছিলেন এ সহ-অভিনেতা। যা প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আরসালান।

আরও পড়ুন

এসব মন্তব্যের পরই নোটিশ পেলেন শাজাফর। তবে এখন পর্যন্ত লিগ্যাল নোটিশের ব্যাপারে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেখাননি তিনি।

প্রসঙ্গত, অভিনেত্রী শাজাফর বর্তমানে ‘লাভ দি সুয়ান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের জন্য অপেক্ষায় আছেন। এতে তার সঙ্গে অভিনয় করেছেন ফারহান সাঈদ। সিনেমাটি এবারের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

হাটগুলোতে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে: মীর শাহে আলম

আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি: র‍্যাব ডিজি

ছাত্রদলের সর্বোচ্চ অর্জন জকসুতে, তবুও চীন সফরে উপেক্ষিত জবি ইউনিট

সাতক্ষীরার তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সৌদিতে হজ পালন করতে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু