ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৬ মে, ২০২৬, ১১:২৫ দুপুর

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হলেও তৈরি পোশাক শিল্প ও কোরবানির পশুর হাটকেন্দ্রিক লেনদেন সচল রাখতে মঙ্গলবার (২৬ মে) সীমিত পরিসরে খোলা থাকছে দেশের কিছু ব্যাংক শাখা।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত কিছু এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো আজ সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম পরিচালনা করবে। তবে সাধারণ গ্রাহকদের লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ গত ১৮ মে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। সেখানে বলা হয়, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটির কারণে সব ব্যাংক বন্ধ থাকলেও দেশের রপ্তানিমুখী শিল্প খাত যাতে সংকটে না পড়ে, সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন


বিশেষ করে তৈরি পোশাক শিল্প অধ্যুষিত এলাকা- ঢাকা মহানগরী, গাজীপুর, আশুলিয়া, সাভার, টঙ্গী, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রামের নির্বাচিত ব্যাংক শাখাগুলো এই সুবিধার আওতায় রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকগুলো শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের কাজ সম্পন্ন করছে।

অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যাংকিং কার্যক্রমও চালু রাখা হয়েছে। সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, বুথ ও উপশাখাগুলো সপ্তাহজুড়ে ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে। ফলে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট লেনদেন ও ডকুমেন্টেশন কার্যক্রম ছুটির মধ্যেও সীমিতভাবে পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত বিধিমালা অনুযায়ী অতিরিক্ত ভাতা ও সুবিধা পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমিত পরিসরে আজও খোলা ব্যাংক

ইরানে আবারও হামলা, বাড়ল জ্বালানি তেলের দাম

চীন-পাকিস্তানের মধ্যে ১২২ কোটি ডলারের চুক্তি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৩ কিলোমিটার থেমে থেমে যানজট

কালশীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির