ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ০৬:৫৯ বিকাল

সরল সাজে নজর কাড়লেন মিম

সরল সাজে নজর কাড়লেন মিম

আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া ‘মালিক’ সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন এই তারকা। এমন আবহে চমৎকার ফ্যাশন সেন্স এবং গ্ল্যামারাস লুকে মেলে ধরলেন নায়িকা; সরল সাজে নজর কাড়লেন মিম যেখানে ফুটে উঠেছে তার সৌন্দর্য আর সরলতা।

আজ সোমবার (২৫ মে) সামাজিক মাধ্যম একগুচ্ছ চমৎকার ছবি পোস্ট করেছেন মিম। ছবিতে তাকে দেখা গেছে হালকা গোলাপি রঙের একটি আকর্ষণীয় থ্রি-পিসে। খোলা চুল, মানানসই মেকআপ আর চুড়ি-গহনায় রীতিমতো নজর কেড়েছেন এই তারকা।

মিমের এই ফটোশুটে সৌন্দর্যের মাত্রা বাড়িয়েছে গাঢ় গোলাপি বাগানবিলাস ফুল। কোনো ছবিতে মিম বাগানবিলাসের ডালে হাত রেখে মিষ্টি হাসিতে পোজ দিয়েছেন, আবার কোনো ছবিতে তাকে দেখা গেছে একদম শান্ত ও মায়াবী ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে।

আরও পড়ুন

ছবিগুলো সামাজিক মাধ্যমে পোস্ট হতেই হাজার হাজার লাইক ও কমেন্টের বন্যা বয়ে গেছে। মিমের নতুন এই লুক দেখে মুগ্ধ হয়ে মন্তব্যঘরে প্রশংসা করেছেন নেটিজেনরা।

উল্লেখ্য, আসন্ন ঈদুল আজহায় মিম অভিনীত অ্যাকশন ঘরানার বিগ বাজেট সিনেমা ‘মালিক’ মুক্তি পেতে যাচ্ছে, যেখানে আরিফিন শুভর বিপরীতে অ্যাকশন অবতারে দেখা যাবে তাকে। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর মিমকে নিয়ে যখন উত্তেজনা, ঠিক তখনই নিজের এমন শান্ত ও স্নিগ্ধ লুক শেয়ার করে ভক্তদের চমকে দিলেন এই নায়িকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে জমি বিক্রির টাকা লুট করার জন্যই গৃহবধূ রিতাকে হত্যা করা হয় : স্বীকারোক্তি, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অবৈধ পুশইন রোধে বিজিবির মাইকিং

সহজ উপায়ে ভুঁড়ি ও মগজ পরিষ্কার এবং রান্না

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নান্নুসহ ৮ পরিচালক

কোরবানির পর রান্নাঘর ও ফ্রিজ ঝকঝকে রাখার উপায়

ট্রান্সকম ইলেক্ট্রনিক্সে সিনিয়র অফিসার নিয়োগ, কর্মস্থল ঢাকা