ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৬ মে, ২০২৬, ০৩:৫৮ দুপুর

মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন

মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন

আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষ্যে যানজট নিয়ন্ত্রণ, নিরাপদ ও নির্বিঘ্ন ইদযাত্রা নিশ্চিত করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়ক, সেতু ও টোল প্লাজা এলাকায় সদস্য মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 আজ মঙ্গলবার (২৬ মে) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী আসন্ন ইদুল আজহা উপলক্ষ্যে যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২১ মে থেকে মাঠে দায়িত্ব পালন করছে বিজিবি। মাঠে থাকবে ঈদের পরের ৩ দিন পর্যন্ত।

আরও পড়ুন

যেসব এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেয়র হানিফ ফ্লাইওভার, কাঞ্চন সেতু, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু টোল প্লাজা, কাঁচপুর সেতু, মদনপুর, মুগরাপাড়া, মুক্তারপুর ব্রিজ, মেঘনা সেতু টোল প্লাজা, নবীনগর, বাইপাইল, গাজীপুর চৌরাস্তা ও ভোগরা বাইপাস এলাকা।

বিজিবি জানিয়েছে, ইদকে কেন্দ্র করে বাড়তি যানবাহনের চাপ সামাল দিতে গুরুত্বপূর্ণ টোল প্লাজা, মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকাগুলোতে সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়ক-সেতুর টোল প্লাজায় বিজিবি মোতায়েন

ঈদ জামাতের জন্য প্রস্তুত জমিয়তুল ফালাহ ময়দান: চসিক মেয়র

ঈদযাত্রায় এবারও শিক্ষার্থীদের জন্য বাস দিয়েছে বেরোবি প্রশাসন

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ঢাবি উপাচার্য

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ