ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ০৫:৩৩ বিকাল

প্রকাশ পেল বনলতা সেনের প্রথম গান ‘এখানে কেউ নেই’

প্রকাশ পেল বনলতা সেনের প্রথম গান ‘এখানে কেউ নেই’

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত চলচ্চিত্র বনলতা সেনের প্রথম গান ‘এখানে কেউ নেই’ প্রকাশ পেয়েছে। গানটির কথা লিখেছেন বাপ্পা মজুমদার ও শাহান কবন্ধ।
 
গানটির সুর, সংগীত আয়োজন এবং কণ্ঠও দিয়েছেন বাপ্পা মজুমদার নিজেই। প্রকাশের পর থেকেই ইউটিউব ও ফেসবুকে গানটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।
 
এর আগে সিনেমাটির বিভিন্ন পোস্টার ও টিজার প্রকাশ পায়। প্রকাশিত গানের প্রতিটি দৃশ্যে লুকিয়ে আছে গল্পের নতুন নতুন ইঙ্গিত।
 
নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল জানিয়েছেন, দর্শকদের জন্য ভিন্নধর্মী এক সিনেমা নির্মাণের চেষ্টা করেছেন তিনি। গল্প, সংগীত ও দৃশ্যায়নের সমন্বয়ে নতুন অভিজ্ঞতা দিতে চায় পুরো টিম। আর সেই যাত্রার প্রথম ধাপ হিসেবেই প্রকাশ করা হয়েছে ‘এখানে কেউ নেই’।
 
গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আবহসংগীত, দৃশ্যায়ন ও রহস্যঘেরা উপস্থাপনার কারণে গানটি ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
 
বাস্তবতা ও রূপকের মিশেলে নির্মিত এই সিনেমায় ‘বনলতা সেন’ চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। আর কবি জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খাইরুল বাশারকে।
 
এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরীফ সিরাজসহ আরও অনেকে।
 
সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বনলতা সেন’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকাশ পেল বনলতা সেনের প্রথম গান ‘এখানে কেউ নেই’

নগদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

সাজেকে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত একই পরিবারের আরও ৫ জন