ভিডিও মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৬:৪৬ বিকাল

পরিবারের সাথেই এবার অধরা’র বিশেষ দিন

চিত্রনায়িকা অধরা খান

অভি মঈনুদ্দীন ঃ কিছুদিন আগেই চিত্রনায়িকা অধরা খান কানাডা থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরে মা’সহ পরিবারের অন্যান্যদের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।

এরমধ্যে কিছু দাওয়াতে অংশও নিয়েছেন। আজ অধরার জন্মদিন। এবারের জন্মদিনের পুরোটা সময় পরিবারের সঙ্গে কাটাতে পারবেন বিধায় ভীষণ উচ্ছ্বসিত অধরা। তবে জন্মদিনের উচ্ছ্বাসের চেয়ে আরো বেশি ভালোলাগতো তার যদি তার মুক্তি প্রতীক্ষিত দুটি সিনেমা মুক্তির নির্ধারিত তারিখের ঘোষনা আসতো। কারণ একজন নায়িকার সবচেয়ে ভালোলাগার বিষয় হচ্ছে তিনি যে সিনেমাতে অভিনয় করেন শুটিং শেষে সেই সিনেমা দ্রুত সেন্সর হয়ে যেন মুক্তি পায়-এমনটাই প্রত্যাশা থাকে। কিন্তু অধরা খানের শেষ হয়ে যাওয়া দুটি সিনেমা একটি একটি সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ডের ‘দখিন দুয়ার’ অন্যটি জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’ দুটি সিনেমা এখনো মুক্তির ব্যাপারে ককোনা খবরে না থাকায় ভীষণ মন খারাপ অধরার। তারপরও তার প্রত্যাশা যে হয়তো চলতি বছরেই তার শুটিং শেষ করা এই দুটি সিনেমা মুক্তি পাবে।

নিজের জন্মদিন ও অন্যান্য প্রসঙ্গে অধরা খান বলেন,‘ আল্লাহর অনেক রহমত যে ভালো আছি সুস্থ আছি। আর এই সময়টাতে দেশে আছি-এটাই অনেক বড় বিষয়। কারণ জন্মদিনের সময়টা এবার আম্মুর সঙ্গে এবং পরিবারের অন্যান্যদের সেঙ্গ কাটাতে পারছি। নিজের মতো করে এবারের জন্মদিনটা উদযাপন করতে পারবো এটাই অনেক আনন্দের। আর ভীষণ প্রত্যাশা আমার শেষ হয়ে যাওয়া দুটি সিনেমা নিয়ে। সিনেমা দুটি যেন দ্রুত মুক্তি পায় এই প্রত্যাশাই থাকবে। একজন শিল্পী কিন্তু তার কর্মের মধ্যদিয়ে বেঁচে থাকে। যেহেতু আমি একজন নায়িকা, একজন অভিনয়শিল্পী-তাই আমারও প্রত্যাশা থাকে যে আমার অভিনীত নতুন নতুন কাজ যেন দর্শকের সামনে আসে। অনেক বিরতিতে পরে গেলে চলার পথের ছন্দপতন ঘটে-এমনটা যেন দীর্ঘ না হয।’

আরও পড়ুন

অধরা জানান দুটি সিনেমাতেই গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। অধরা অভিনীত সিনেমাগুলো হচ্ছে ‘নায়ক’,‘ মাতাল’,‘ পাগলের মতো ভালোবাসি’,‘ সুলতানপুর’। অধরা মুক্তি প্রতিক্ষীত দুটি সিনেমা ছাড়া আরো কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন। যেমন ‘গিভ অ্যাণ্ড টেক’,‘ উন্মাদ’,‘ ঠোকর’,‘ বাটপার’, ‘দ্য রাইটার’ ইত্যাদি। সিনিয়র শিল্পীদের মধ্যে অধরার প্রিয় নায়িকা শাবানা ও ববিতা। এরপর যাদের অভিনয় তাকে অনুপ্রাণিত করে তারা হলেন মৌসুমী ও শাবনূর। এদিকে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘ফ্রেমে বাঁধা বন্ধুত্ব’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন অধরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের সাথেই এবার অধরা’র বিশেষ দিন

দীপনের পরিকল্পনায় ‘মেলোডি মোমেন্টস’-এ অনুপমা মুক্তি

পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার মৃত্যু নিয়ে গুজব, আমি সুস্থ আছি: রুনা লায়লা

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান