দীপনের পরিকল্পনায় ‘মেলোডি মোমেন্টস’-এ অনুপমা মুক্তি
অভি মঈনুদ্দীন ঃ একজন গীটারিস্ট হিসেবে দেশে ও দেশের বাইরে ভীষণ সুখ্যাতি অর্জন করেছেন সাকীল মোহাম্মদ দীপন। বাংলাদেশে বেতারে একজন গীটারিস্ট হিসেবেও চাকুরী করছেন তিনি বিগত বাইশ বছরেরও বেশি সময় ধরে। একজন অনুষ্ঠান আয়োজক হিসেবেও ইণ্ডাষ্ট্রিতে তার বেশ খ্যাতিও রয়েছে। সদালাপী, হাস্যোজ্জ্বল, বিনয়ী একজন প্রতিথযশা গীটারিস্ট হিসেবে তার বেশ সুনামও রয়েছে। দেশের অনেক প্রতিষ্ঠিত সংগঠন থেকে বহুবার সম্মাননায়তেও ভূষিত হয়েছেন তিনি।
দীপনেরই পরিকল্পনায়, সহ-উপস্থাপনায় জিটিভিতে বেশ কয়েকমাস আগে প্রচার শুরু হয়েছে আড্ডাভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান ‘মেলোডি মোমেন্টস’। প্রতি সোমবার রাত ৮.৩০ মিনিটে জিটিভিতে প্রচার হয় এই অনুষ্ঠানটি। এর আগে নেক্সাস টিভিতেও তারই পরিকল্পনায় এরইমধ্যে দীপনের নিমন্ত্রণে এই আয়োজনে অংশ নিয়েছেন দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী অনুপমা মুক্তি। দীপন জানান, এই আয়োজনে অনুমপা মুক্তি শ্রদ্ধেয় আশা ভোসলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গেয়েছেন ‘চোখে চোখে কথা বলো’, ‘আজ গুনগুন কুঞ্জে আমার’ গান দুটি।
এছাড়াও বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া জনপ্রিয় গান ‘তুমি আমার মনের মানুষ’,‘ আমার মনের ভেতর অনেক জ¦ালা’সহ মুক্তির নিজের গাওয়া ‘তুমি সুঁতোয় বেধেছো শাপলার ফুল না কী তোমার মন’ গানগুলো।
আরও পড়ুনদীপন বলেন,‘ অনুপমা মুক্তি বাংলাদেশের একজন গুনী সঙ্গীতশিল্পী। বিশেষত তার কন্ঠে বাংলাদেশ ও ভারতের পুরোনো দিনের গানগুলো শ্রোতা দর্শক শুনতে বেশি ভালোবাসেন। যে কারণে শ্রদ্ধেয় আশা ভোসলে, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের গানগুলো গাওয়ানো হয়েছে। আশা করছি শ্রোতারা তার কন্ঠে এই গানগুলো দারুন উপভোগ করবেন।’
অনুপমা মুক্তি বলেন,‘ মেলোডি মোমেন্টস আয়োজনে অংশগ্রহন করে ভীষণ ভালোলাগলো। অনুষ্ঠানের ধরনটা আমার কাছে ভালোলেগেছি বেশি। আর গানে গানে দুই গুনী শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইতে পেরেছি-এটাও আমার কাছে অনেক ভালোলাগার। যথারীতি নিজের মৌলিক গান তুমি সুঁতোয় বেধেছো শাপলার ফুলতো গেয়েছিই। কারণ যখন যেখানে গিয়েছি এই গানের অনুরোধ ছিলোই।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








