ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ মে, ২০২৬, ০৫:২৮ বিকাল

ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠিতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠি  সদর উপজেলায় এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৪ মে) কেওড়া ইউনিয়নের বেলদাখান গ্রামে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর নাম সমাপ্তী আক্তার (১৩)। তিনি কীর্তিপাশা প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং ওই এলাকার জাকির হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয় থেকে বাসায় ফিরে গোসল ও খাবার শেষে প্রাইভেট পড়া নিয়ে মায়ের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তার মা অন্যত্র চলে গেলে সমাপ্তী নিজ কক্ষে যায়।

আরও পড়ুন

পরে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

ডুয়েটে নতুন ভিসি নিয়োগ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আইসিসির মাসসেরা খেলোয়াড় নাহিদ রানা

নেত্রকোনায় পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক সই

সংস্কৃতি কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ কল্যাণ কার্ড: সংস্কৃতি মন্ত্রী