ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ০৮:৩৯ রাত

বয়স নিয়ে ভাবেন না মালাইকা

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে নিজের গ্ল্যামার, ফিটনেস ও স্টাইল দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন মালাইকা অরোরা। ‘ছাইয়া ছাইয়া’ কিংবা ‘মুন্নি বদনাম’ প্রতিটি গানে তার উপস্থিতি আলাদা মাত্রা যোগ করেছে। বয়স ৫০ পেরোলেও এখনো তার সৌন্দর্য ও ফিটনেস নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে জনপ্রিয়তার পাশাপাশি নানা সময় সমালোচনা ও কটাক্ষেরও মুখোমুখি হতে হয়েছে এই অভিনেত্রীকে।

 
 
Advertisement: 0:08

বিশেষ করে বয়স ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই ট্রলের শিকার হন তিনি। এসব বিষয় নিয়ে একসময় ভাবলেও এখন আর নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিতে চান না মালাইকা। সম্প্রতি একটি বিনোদনভিত্তিক টক শো-তে বয়স, সৌন্দর্য ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক জানতে চান, বয়স বাড়ার বিষয়টি তাকে কখনো চিন্তায় ফেলে কি না- জবাবে মালাইকা সাফ জানান, জীবনের একসময় তিনি বয়স নিয়ে চিন্তা করতেন, তবে এখন আর এসব তাকে প্রভাবিত করে না।

আরও পড়ুন

 

মালাইকা বলেন, তিনি এখন নিজের কাজ উপভোগ করেন এবং যেটা ভালো লাগে সেটাই করেন। তার ভাষায়, জীবনের সবচেয়ে সুখের সময় এখন কাটাচ্ছেন তিনি। এখনো অনেক স্বপ্ন ও পরিকল্পনা বাকি রয়েছে বলেও জানান এই বলিউড তারকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় অপহরণকারী চক্রের ৮ সদস্য আটক, দুই কলেজ শিক্ষার্থী উদ্ধার

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার