ভিডিও সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৪ মে, ২০২৬, ০৬:৩৮ বিকাল

ভোট উৎসবের থেকেও যেন এটা যুদ্ধ ক্ষেত্র মনে হচ্ছে : সায়ন্তিকা

সায়ন্তিকা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে উত্তেজনা তুঙ্গে। রবিবার রাত থেকেই সারা রাজ্যসহ দেশজুড়ে চলছে অপেক্ষা। সোমবার সকালে শুরু হওয়া ভোট গণনার প্রাথমিক ট্রেন্ডে শাসক তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা যাচ্ছে।
 
 
এবারের নির্বাচনে উত্তর ২৪ পরগনার বরাহনগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী ও তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সজল ঘোষ। প্রাথমিক গণনায় সায়ন্তিকা শুরু থেকেই ৩৮৬৮ ভোটে পিছিয়ে থাকলেও ফলাফল নিয়ে আশাবাদী তিনি।
 
সাংবাদিকদের তিনি বলেন, ‘সব ভালো হবে। ভালোর সঙ্গে সব সময় ভালোই হয়। এখনও অনেক সময় বাকি, কয়েক ঘণ্টা পর সব পরিষ্কার হবে।’
এসময় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিয়েও মন্তব্য করেন সায়ন্তিকা। তার ভাষায়, ‘মনে হচ্ছে যুদ্ধ করতে এসেছি। ভোট উৎসবের থেকেও যেন এটা যুদ্ধ ক্ষেত্র মনে হচ্ছে।
 
 
এত সাজোয়া গাড়ি যদি কাশ্মীরে থাকত, তাহলে অনেক ঘটনা হয়তো এড়ানো যেত। তবে তারা তাদের দায়িত্বই পালন করছে।’ উল্লেখ্য, ২০২৪ সালের উপনির্বাচনেও একই কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন সায়ন্তিকা। এবারও তৃণমূলের প্রার্থী হিসেবে তিনি লড়ছেন। যদিও প্রাথমিক ফলে পিছিয়ে, তবু শেষ পর্যন্ত জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট উৎসবের থেকেও যেন এটা যুদ্ধ ক্ষেত্র মনে হচ্ছে : সায়ন্তিকা

সিদ্ধ করার পর ডিম কতক্ষণ ভালো থাকে, কখন খাওয়া অনিরাপদ?

মৌলভীবাজারে বিদেশি মদ ও ইসকফসহ গ্রেপ্তার ৩

স্পিকারের সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৪

রাঙ্গামাটিতে ছাত্রদলের দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, ১৪৪ ধারা জারি