প্রকাশ : ০৪ মে, ২০২৬, ০৮:২৭ রাত
মা হারালেন ব্যান্ড তারকা হাসান
মা হারালেন ব্যান্ড তারকা হাসান
মারা গেছেন জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হাসান নিজেই।
তিনি বলেন, আম্মার জানাজা বাদ মাগরিব লালমাটিয়া বিবি মসজিদে অনুষ্ঠিত হয়। তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন আর্ক ব্যান্ডের সদস্য টিংকু আজিজুর রহমান। সন্ধ্যায় নিজের ফেসবুকে মৃত্যু সংবাদটি দিয়ে তিনি লিখেছেন, ‘ভীষণ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমাদের সবার প্রিয় আর্ক ব্যান্ডের হাসান ভাইয়ের শ্রদ্ধেয় আম্মা রৌশনারা আজিজ (বয়স ৮৬) আজ ৪ মে দুপুর ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
মৃতের জন্য দোয়া চেয়ে এ সংগীত পরিচালক লেখেন, ‘আমাদের আর্ক ব্যান্ডের সবার পক্ষ থেকে বিনীত অনুরোধ আপনারা হাসান ভাইয়ের আম্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’
টিংকুর ওই পোস্টের মন্তব্যের ঘরে হাসানের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে শোক প্রকাশ করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1777822922.jpg)
