ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৪:৫৩ দুপুর

টক্সিক’ কেবল গ্যাংস্টারের গল্প নয় : যশ

টক্সিক’ কেবল গ্যাংস্টারের গল্প নয় : যশ

বিরতির পর পর্দায় ফিরছেন কন্নড় সুপারস্টার যশ। ‘কেজিএফ’ ফ্র্যাঞ্চাইজির আকাশচুম্বী সাফল্যের পর তার প্রতিটি পদক্ষেপ নিয়ে ভক্তদের মাঝে ছিল টানটান উত্তেজনা। সেই অপেক্ষার প্রহর কাটিয়ে এবার আসছে তার নতুন সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোনআপস’।

তবে যারা ভেবেছিলেন রকি ভাইয়ের মতো আবারও মারদাঙ্গা কোনো গ্যাংস্টার ড্রামা দেখতে পাবেন, তাদের জন্য রয়েছে ভিন্ন এক চমক। সম্প্রতি সিনেমাটি নিয়ে মুখ খুলেছেন যশ। তিনি জানান, প্রথম দেখায় একে সাধারণ গ্যাংস্টার মুভি মনে হলেও এর পরতে পরতে মিশে আছে জটিল মনস্তত্ত্ব। 

যশ বলেন, ‘‘টক্সিক’ কেবল গ্যাংস্টারের গল্প নয়, বরং এটি মানুষের মনের এক গভীর মনস্তাত্ত্বিক আখ্যান। মানুষের জীবনের এমন কিছু সূক্ষ্ম ও বাস্তব দিক এখানে উঠে এসেছে, যা দর্শকদের নতুন করে ভাবাতে বাধ্য করবে।’

এই সিনেমার নেপথ্যের কারিগর হিসেবে পরিচালক গীতু মোহন্দাসের ভূয়সী প্রশংসা করেন যশ। তার মতে, গীতুর আধুনিক চিন্তাভাবনা এবং নির্মাণের ভিন্নতাই এই ছবিকে অন্যান্য অ্যাকশন মুভি থেকে আলাদা করেছে। গ্যাংস্টার প্রেক্ষাপট থাকলেও এর ভেতরে থাকা চমকপ্রদ ‘টুইস্ট’ দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেবে।

আরও পড়ুন

নিজের চরিত্র সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করে এই তারকা বলেন, ‘চরিত্রের অন্ধকার দিক আমাকে সবসময় টানে। ধূসর চরিত্রে অভিনয়ের কোনো সীমারেখা থাকে না, একজন শিল্পীর জন্য এটাই আসল আনন্দ।’

সব মিলিয়ে ‘টক্সিক’ যে কেবল গোলাগুলি আর অ্যাকশনে সীমাবদ্ধ থাকছে না, তা যশের কথাতেই স্পষ্ট। এখন দেখার বিষয়, বড়দের এই রূপকথা বক্স অফিসে কতটা জাদু দেখাতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টক্সিক’ কেবল গ্যাংস্টারের গল্প নয় : যশ

কুঁড়ি: শিশু-কিশোরদের সৃজন কর্মের এক অনন্য সংগঠন

নগরকান্দায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ল বৃদ্ধ ইউনুস মাতুব্বর

চুয়াডাঙ্গায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু

ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের