নগরকান্দায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ল বৃদ্ধ ইউনুস মাতুব্বর
ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের লাইন থেকে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-ফরিদপুর রেলপথের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রামসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধের নাম ইউনুস মাতুব্বর (৬০)। তিনি নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাশাগাড়ী গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানায়, ওই বৃদ্ধের একটি ছাগল ছুটে গিয়ে রেলপথের ওপর উঠে যায়। ওই সময় ট্রেন আসতে দেখে ওই বৃদ্ধ দ্রুত ছাগলটিকে বাঁচাতে রেলপথে উঠে ছাগলটিকে ধরতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন।
আরও পড়ুনঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে মৃতের পরিবারের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1776336094.jpg)
_medium_1776335786.jpg)
_medium_1776333448.jpg)
_medium_1776332789.jpg)



