ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০৪:৪১ দুপুর

ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে বজ্রপাতে রোজিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত রোজিনা খাতুন ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
 
স্বজনরা জানান, দুপুরে নিজের বাড়ির রান্নাঘরের পাশে কাজ করছিলেন রোজিনা খাতুন।এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হন। 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনের

গোপালগঞ্জে ছেলের ধাক্কায় মায়ের মৃত্যু, ছেলে পলাতক

অনলাইন জুয়া: নীরব ডিজিটাল মহামারি ও দারিদ্র্যের নতুন ফাঁদ

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেই জয় চান মিরাজ