ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ০২:০৮ দুপুর

গণভোটের রায় বাস্তবায়নের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

গণভোটের রায় বাস্তবায়নের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের, ছবি: সংগৃহীত।

জুলাই সনদ অনুযায়ী সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতেসহ সমমনা ১১টি রাজনৈতিক দল।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ১১ দল আয়োজিত ‘চলমানের আন্দোলনের পরবর্তী কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসময় তিনি বলেন, আগামী ১৮ এপ্রিল ১১ দলের উদ্যোগে ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল ঢাকা ছাড়া বাকি সব বিভাগীয় শহরে গণমিছিল হবে। আগামী ২ মে সারাদেশে প্রতিটি জেলা শহরে গণমিছিল হবে। কর্মসূচির আওতায় আগামী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত প্রতিদিন গুরুত্বপূর্ণ জেলা শহরে লিফলেট বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

গোলাম পরওয়ার জানান, ২ মে’র পর থেকে বিভাগীয় শহরে সমাবেশ হবে। ১২টি সিটি করপোরেশনে বিক্ষোভ সমাবেশ হবে। এসব সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এই রাউন্ড শেষ হওয়ার পর রাজধানীতে ১১ দলের সমাবেশ হবে, সেটির তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়নের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের

মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত করলো বার কাউন্সিল

যুদ্ধবিরতিতে অবশ্যই লেবাননকে অন্তর্ভূক্ত করতে হবে : ঘালিবাফ

আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকৃত সন্ত্রাসী : পেজেশকিয়ান

 মেহেরপুরে স্কুল ছুটির পর টয়লেটে আটকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী!