ভিডিও বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ বিকাল

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন মাসুদ পারভেজ

মাসুদ পারভেজ

সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন দেশ বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ (সোহেল রানা)। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ঢাকায় ফিরেন তিনি।
 
 
নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে দেওয়া এক পোস্টে চিকিৎসা শেষে ঢাকায় ফেরার এই তথ্য জানান এই তারকা শিল্পী।
 
 
প্রকাশিত পোস্টে অভিনেতা মাসুদ পারভেজ লিখেছেন, ‘আল্লাহর অসীম রহমতে গতকাল রাত ১১টায় সিঙ্গাপুর থেকে ফিরে এসেছি, মোটামুটি সুস্থ। যারা আমার জন্য দোয়া করেছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।‘
 
 
উল্লেখ্য, সত্তর ও আশির দশকে পর্দা কাঁপানো এই অভিনেতার চলচ্চিত্রে পথচলা শুরু হয় প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে প্রবেশ করেন। সিনেমাটি পরিচালনা করেন প্রখ্যাত নির্মাতা চাষী নজরুল ইসলাম।
 
 
পরবর্তীতে ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই সিনেমায় ‘সোহেল রানা’ নামেই অভিনয় করেন, যা পরবর্তীতে মাসুদ পারভেজ নামের জায়গায় সোহেল রানা নাম তার স্থায়ী পরিচয়ে রূপে নেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন মাসুদ পারভেজ

১৭ অতিরিক্ত ডিআইজিকে বদলি

কুয়াকাটায় ভেসে এলো ৪০ কেজি ওজনের মৃত অলিভ রিডলি কচ্ছপ

বোর্ডের পরিবর্তনে দলের প্রস্তুতিতে প্রভাব পড়েনি: ফিল সিমন্স

জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এখন শিক্ষকরা মন্ত্রীদের খাতা দেখা শুরু করে দিয়েছে : শিক্ষামন্ত্রী